Latest News

জকসুতে ছয় বিভাগের ফলাফলে ভিপি পদে এগিয়ে রিয়াজুল, জিএস পদে আলীম

Posted on January 07, 2026   11.4K

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ছয়টি বিভাগের (কেন্দ্র) ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে নির্বাচন কমিশন এসব ফলাফল ঘোষণা করে।

ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম ৫৮৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ৫২৭ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে ৫৭৭ ভোট পেয়ে এগিয়ে আছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলীম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৭৭ ভোট।

সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ৫৫৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা। একই পদে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ৪৩২ ভোট।

নির্বাচন কমিশন জানিয়েছে, অন্যান্য বিভাগের ফলাফল গণনা চলছে এবং পর্যায়ক্রমে সেগুলো ঘোষণা করা হবে।

এর আগে গতকাল মঙ্গলবার জকসু ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে সকাল নয়টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন রাত ৯টা ২০ মিনিটের দিকে ভোট গণনার মেশিনে টেকনিক্যাল ত্রুটি দেখা দিলে পুরো প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে সমস্যার সমাধান শেষে দীর্ঘ বিরতির পর আবারও ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment