Latest News

প্রক্সিকাণ্ডে রাবির তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

Posted on January 07, 2026   5.4K

প্রক্সিকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিনজন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করা হয়েছে।

বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. রেজাউল করিম (২)।

ছাত্রত্ব বাতিল হওয়া শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের ‘অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস’ বিভাগের মেহেদী হাসান সনি, আইন বিভাগের ফাহিম আল মামুন বর্ণ ও ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের মো. শোভন।

ড. রেজাউল করিম বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে ভর্তি হওয়ায় তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করা হয়েছে।

জানা গেছে, ২০২০-২১ সেশনে ভর্তি পরীক্ষায় প্রক্সি জালিয়াতি করে ফাহিম আল মামুন বর্ণ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮২.৬০ স্কোর করে ৪৬তম মেধাস্থান অর্জন করেন এবং আইন বিভাগে ভর্তি হন। তিনি মহানগর ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। একইভাবে ‘সি’ ইউনিটে ৭৯ দশমিক ৭০ নম্বর পেয়ে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগে ভর্তি হন শোভন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়ার ভাতিজা। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭২ দশমিক ৬৫ নম্বর পেয়ে ১৬তম মেধাস্থান অর্জন করে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে ভর্তি হন মেহেদী হাসান সনি।

প্রক্সিকাণ্ডের অভিযোগ গণমাধ্যমে প্রকাশের পর ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর একটি তদন্ত কমিটি গঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানকে সভাপতি হনসদস্য ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসুদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দিন খানসাবেক আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা। এছাড়া সদস্য সচিব হিসেবে উপ-রেজিস্ট্রার এ.এইচ.এম. আসলাম হোসেনগতজানুয়ারি তদন্ত সাপেক্ষে তাদের ছাত্রত্ব বাতিল করেছে সিন্ডিকেট। 

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment