চট্টগ্রামে জামায়াতের অধিকাংশ প্রার্থীই কোটিপতি, অনেকের নামে নেই মামলা
Posted on January 06, 2026 9.3K
চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের মধ্যে অধিকাংশই কোটিপতি। তবে মামলাশূন্য প্রার্থীও রয়েছেন প্রায় ৮ জন। এসব প্রার্থীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। বিষয়টিকে অনেকটা আশ্চর্যজনক বলে মনে করছেন অনেকে।
কারণ, গত ১৫ বছরে যেখানে বিরোধী মতের নেতাকর্মীরা মামলার বোঝা টানতে টানতে ক্লান্ত, সেখানে জামায়াতের এসব প্রার্থীর নামে কোনো মামলা না থাকাটা ব্যাতিক্রমী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে ৭ জন প্রার্থীর নামে মামলা থাকার তথ্য পাওয়া গেছে। হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, চট্টগ্রাম-১২ পটিয়া আসনে জামায়াতের প্রার্থী ফরিদুল আলমের সম্পদের পরিমাণ ১২.১৫ কোটি টাকা। তার নামে কোনো মামলা বা ঋণের তথ্য নেই। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে জামায়াতের প্রার্থী মো. শাহজাহান মঞ্জুরের সম্পদের পরিমাণ ২.১২ কোটি টাকা। চট্টগ্রাম-৯ আসনের জামায়াতের প্রার্থী এ কে এম ফজলুল হকের সম্পদের পরিমাণ ৭.৭৩ কোটি টাকা। যদিও দ্বৈত নাগরিকত্বের কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনের প্রার্থী এটিএম রেজাউল করিমের সম্পদের পরিমাণ ৪.৭ কোটি টাকা। চট্টগ্রাম-৮ আসনের জামায়াতের প্রার্থী মো. আবু নাসেরের সম্পদের পরিমাণ ২.৫৯ কোটি টাকা। চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের জামায়াতের প্রার্থী মোহাম্মদ নুরুল আমিনের সম্পদের পরিমাণ ১.৬৭ কোটি টাকা। তবে তার নামে কোনো মামলার তথ্য পাওয়া যায়নি হলফনামায়। মামলা নেই চট্টগ্রাম-১ আসনের প্রার্থী ছাইফুর রহমান ও চট্টগ্রাম-১৩ আসনের মাহমুদুল হাসানের নামেও।
এ ছাড়া চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, খুলশী) আসনে জামায়াত প্রার্থী শামসুজ্জামান হেলালীর মোট সম্পদের পরিমাণ ১.৫৫ কোটি টাকা। তিনি ৪৭টি মামলার কথা উল্লেখ করেছেন এবং সবক’টিতেই তিনি খালাস পেয়েছেন। চট্টগ্রাম-১৫ আসনে জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরীর সম্পদের পরিমাণ ২ কোটি টাকা। তার বিরুদ্ধে মামলা ছিল ৭১টি এবং চলমান মামলা রয়েছে ৯টি। চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনের প্রার্থী মোহাম্মদ আলাউদ্দিনের সম্পদের পরিমাণ ১.৬৬ কোটি টাকা। তার বিরুদ্ধে একটি মামলা ছিল, তা ২০১৬ সালে নিষ্পত্তি হয়ে যায়। চট্টগ্রাম-১৬ আসনের প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলামের সম্পদের পরিমাণ ১.২৭ কোটি টাকা। তার বিরুদ্ধে ১২টি মামলা ছিল, বর্তমান তদন্তাধীন রয়েছে একটি। চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী শফিউল আলমের সম্পদের পরিমাণ ১.১০ কোটি টাকা। দুটি মামলা বিচারাধীন। এর আগে, বিভিন্ন সময়ে দায়ের হওয়া ৩২টি মামলায় তিনি খালাস পেয়েছেন, যার বেশির ভাগই গত দুই বছরের মধ্যে। চট্টগ্রাম-৪ আসনের জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকের অস্থাবর সম্পদের পরিমাণ ৪৩.৮৪ লাখ টাকা। তার বিরুদ্ধে ২৯টি মামলা ছিল, খালাস পেয়েছেন ১৯টি মামলা থেকে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের জামায়াত জোটের প্রার্থী এল
