Latest News

ট্রাক-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩

Posted on November 10, 2025   9K

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের ফেলনা পশ্চিম পাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছেন। ট্রাকের নিচে চাপা পড়া তিনজন মিশুক ও সিএনজি অটোরিকশার যাত্রীকে উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান সুজন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে একজনের লাশ উদ্ধার করেছি। পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। চাপা পড়া দুইজনকে উদ্ধারের চেষ্টা চলছে। নিহত ও আহত কারও পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment