Latest News

চড়ছে চাল, ডিম মুরগি স্থিতিশীল

Posted on January 10, 2026   9.1K

শীতকালে চাহিদার শীর্ষে থাকা অন্যতম সবজি টম্যাটো। সারা বছর দাম বেশি থাকলেও শীতকালে এ সবজি অনেক কম দামে পাওয়া যায়। তবে এবার দেখা গেছে তার উল্টোচিত্র। দেশে ভরা মৌসুম হলেও এখনো টম্যাটো বেশি দামে বিক্রি হচ্ছে। শীতকালীন অন্যান্য সবজির দাম তুলনামূলকভাবে কম থাকলেও টম্যাটোর দাম বেশি থাকায় বিপাকে পড়েছেন ভোক্তারা। রাজধানীর বাজারগুলোতে মানভেদে টম্যাটো কেজিতে বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। তবে কাঁচা টম্যাটোর দাম কম, কেজিতে বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। বিক্রেতারা বলছেন, এবার টম্যাটোর দাম অনেকটাই বেশি। ভরা মৌসুমে টম্যাটোর সরবরাহ কম থাকায় দাম তুলনামূলক চড়া।

এদিকে সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। চালের দামও বেড়েছে কেজিপ্রতি ২-৩ টাকা। ডিম ও মুরগির দাম আগের মতোই আছে। গতকাল রাজধানীর মিরপুর-১১ ও মিরপুর-৬ কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজির বাজার স্থিতিশীল রয়েছে। বাজারে শিম প্রতি কেজি ২০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপির সরবরাহ কমায় মানভেদে পিস প্রতি ১০-২০ টাকা বেড়ে ৪০-৫০ ও বাঁধাকপি ২০-৩০ টাকা দরে পাওয়া যাচ্ছে। গোল ও লম্বা বেগুন দুটিই কেজিপ্রতি ৪০-৫০ টাকায় মিলছে। এ ছাড়া মুলা কেজিপ্রতি ২০-৩০, লাউ প্রতি পিস ৬০-৭০, পেঁপে ৩০ এবং মিষ্টিকুমড়া ৩০-৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ক্ষিরা পাওয়া যাচ্ছে কেজিপ্রতি ৪০-৫০ টাকায়। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিতে ১০০ টাকা, যা গত সপ্তাহেও ৮০ টাকায় বিক্রি হয়েছে।

নতুন মুড়িকাটা পিঁয়াজ কেজিপ্রতি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা পিঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬০-৭০ টাকায়। নতুন আলু কেজিপ্রতি ২০-৩০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট মসুর ডাল কেজিপ্রতি ১৫৫ এবং মোটা মসুর ডাল ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় মুগ ডাল ১৪০, ছোট মুগ ডাল ১৭০, খেসারি ডাল ১০০, বুটের ডাল ১১৫, ছোলা ১১০ এবং মাষকলাই ডাল ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে মিনিকেট ও নাজিরশাইল চালের দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে এই দুই ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ২-৩ টাকা। প্রতি কেজি মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের মিনিকেট চাল ৮৩-৮৪ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ৮০ টাকা। মোটা স্বর্ণা চাল কেজিপ্রতি ৫৮-৬০ ও মাঝারি মানের পাইজাম ও বিআর-২৮ চাল বিক্রি হচ্ছে ৫৮-৬০ টাকায়। দেশি নাজিরশাইল চাল বিক্রি হয়েছে ৭২-৮৫ টাকা কেজি দরে। আর আমদানি করা নাজিরশাইলের কেজি রাখা হচ্ছে ৭৫-৭৮ টাকা, গত সপ্তাহে এ চালের দাম ছিল কেজিতে ৭২-৭৫ টাকা

পোলট্রি বাজারে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৬০-১৭০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দাম ২৬০-২৮০ টাকা কেজি। ফার্মের ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকায়।

বাজারে মানভেদে রুই কেজিপ্রতি ২৮০-৩২০ টাকায় বিক্রি হচ্ছেকাতলা ৩০০-৩৫০ টাকা, পাঙাশ ১৮০-২০০ টাকা এবং তেলাপিয়া ১৬০-২০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছেচিংড়ির দাম ৬৫০-৭০০ টাকা কেজিমাঝারি আকারের কই ২০০-২৫০, দেশি শিং ৬৫০-৭৫০, শোল ৬৫০, সুরমা ৩৫০ এবং পাবদা ৩৫০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment