Latest News

পছন্দ করে রাখা তিনজনের একজনকে ইরানের ক্ষমতায় বসাব : ট্রাম্প

Posted on March 03, 2026   11.9K

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর আলোচনায় ইরানের শীর্ষ নেতৃত্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সময় আসলে তিনি পছন্দ করে রাখা তিনজনের একজনকে ইরানের ক্ষমতায় বসাবেন।

রবিবার (১ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তেহরানের ধর্মীয় নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করতে যুদ্ধ শুরুর পর, ইরানের নেতৃত্ব দেওয়ার জন্য তার সংক্ষিপ্ত তালিকায় তিনটি নাম রয়েছে।

নিউইয়র্ক টাইমসকে ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্বের জন্য তার কাছে ‘তিনটি খুবই ভালো পছন্দ’ রয়েছে। তিনি এদের কারও নাম প্রকাশ করেননি। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি এখনই তাদের নাম প্রকাশ করব না। আগে কাজটি সম্পন্ন হোক।’

ইরান জানিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনির শহীদের পর শোকাতুর ইরান আগামী এক-দুই দিনের মধ্যেই তাদের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করতে পারে। আলজাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিশ্চিত করেছেন যে সংবিধান অনুযায়ী উত্তরাধিকার নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। 

বর্তমানে প্রেসিডেন্ট, বিচারবিভাগের প্রধান এবং অভিভাবক পরিষদের একজন ফকিহকে নিয়ে গঠিত তিন সদস্যের একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল সাময়িকভাবে নেতৃত্ব দিচ্ছে। আরাগচি আশা প্রকাশ করেছেন যে বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অফ এক্সপার্টস) অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে স্থায়ী উত্তরসূরি বেছে নেবে।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment