জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু আজ, শিক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা

Posted on December 28, 2025   7.1K

অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা আজ রবিবার থেকে শুরু হচ্ছে। এটি চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। রুটিন অনুযায়ী, প্রথম দিন বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত ও বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে ৩১ ডিসেম্বর।

নির্দেশনায় বলা হয়েছে

১. জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর সব পরীক্ষার্থী অষ্টম শ্রেণির পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত বিষয়ে পূর্ণ নম্বর ১০০ ও পূর্ণ সময় ৩ ঘণ্টা এবং বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫০+৫০ নম্বরে, ১.৩০ মিনিট + ১.৩০ মিনিট সময়ে অংশগ্রহণ করবে। পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে।

২.পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অবশ্যই প্রবেশ করানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময়ের পর কোনো পরীক্ষার্থী এলে কেন্দ্রসচিব বিশেষ বিবেচনায় রেজিস্টার খাতায় রোল নম্বরঅন্যান্য তথ্য লিপিবদ্ধ করে কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে পারবেনপরীক্ষা শেষে সংশ্লিষ্ট বোর্ডে রেজিস্টার খাতাটি জমা দিতে হবে

৩. কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোনসহ অন্য কোনো ইলেকট্রনিকস ডিভাইস সঙ্গে আনতে পারবে না

৪. পরীক্ষার্থীরা নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে বলপেন দিয়ে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না

৫. কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে মুঠোফোনসহ অন্য কোনো ইলেকট্রনিকস ডিভাইস সঙ্গে আনতে পারবে না।

৬. পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত আটটি মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। মডেলগুলো হলো : এফএক্স ৮২ এমএস, এফএক্স ১০০ এমএস, এফএক্স ৫৭০ এমএস, এফএক্স ৯৯১ এমএস, এফএক্স ৯৯১ ইএক্স, এফএক্স ৯৯১ ইএস, এফএক্স ৯৯১ প্লাস এবং এফএক্স ৯৯১ সিডাব্লিউ (Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus Fx-991CWএ ছাড়া সাধারণ (ননসায়েন্টিফিক) ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকবে। অনুমোদিত মডেলের বাইরে অন্য কোনো প্রোগ্রামেবল বা নিষিদ্ধ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

৭. পরীক্ষা শুরুর এক ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পূর্বে কোনো পরীক্ষার্থীর উত্তরপত্র জমা নেওয়া হবে না। পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষার্থীকে প্রাকৃতিক কোনো জরুরি কারণ ব্যতীত কক্ষের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। পরীক্ষা শেষে কক্ষ ইনভিজিলেটর কর্তৃক উত্তরপত্র সংগ্রহ করার পূর্ব পর্যন্ত কোনো পরীক্ষার্থীকে আসন ত্যাগ করতে দেওয়া হবে না।

৮. পরীক্ষার্থীদের অবশ্যই হাজিরা খাতায় স্বাক্ষর করতে হবে।

৯. পরীক্ষা শেষ হওয়ার ১০ মিনিট পূর্বে সতর্ক ঘণ্টা বাজানো হবে এবং সমাপ্তি ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গেই পরীক্ষার্থীদের নিকট হতে উত্তরপত্র জমা নেওয়া হবে।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment