অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের তিন দলের স্কোয়াড ঘোষণা

Posted on February 01, 2026   10.4K

নতুন ধরনের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নামকরণ করা হয়েছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করায় ফাঁকা সময়টাতে ক্রিকেটারদের খেলার অভিজ্ঞতা ও ফিটনেস ধরে রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তিনটি দল-ধুমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। দলগুলোর নেতৃত্বে থাকছেন দেশের বর্তমান ও সাবেক জাতীয় দলের প্রধান ক্রিকেটাররা।

ধুমকেতু একাদশকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস, দুর্বার একাদশের অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। আর দুরন্ত একাদশের নেতৃত্বে থাকবেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।

দলের কোচিং স্টাফ ও জাতীয় দলের অভিজ্ঞ কোচদের দিয়ে গঠন করা হয়েছে এই টুর্নামেন্ট। ধুমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাহউদ্দিন, যিনি জাতীয় দলের সহকারী কোচ। তার সহকারী কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল, সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন তুষার ইমরান। দুরন্ত একাদশের প্রধান কোচ হান্নান সরকার, সহকারী কোচ রাজিন সালেহ।

টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। গ্রুপ পর্ব শুরু হবে ৫ ফেব্রুয়ারি এবং চলবে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়, এর আগে বিকেল ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ধুমকেতু একাদশের স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

দুর্বার একাদশের স্কোয়াড

হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভির ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, খালেদ আহমেদ, আল ফাহাদ।

দুরন্ত একাদশের স্কোয়াড

জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলী (অধিনায়ক), আজিজুল হাকিম তামিম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment