Latest News

মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাবে সাত দিনে বাতিল ২৪৫টি ফ্লাইট

Posted on March 06, 2026   6.4K

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলে।

এই পরিস্থিতিতে গত সাত দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) একদিনেই বাতিল হয়েছে ৩৩টি ফ্লাইট।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথ বন্ধ থাকায় ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে ২৩টি ফ্লাইট বাতিল হয়। ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি এবং ৫ মার্চ ৩৬টি ফ্লাইট বাতিল করা হয়।

শুক্রবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে— কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ) ৬টি, কাতার এয়ারওয়েজের ৪টি, ফ্লাই দুবাইয়ের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৫টি, গালফ এয়ারের ২টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি এবং এমিরেটস এয়ারলাইনসের ৪টি ফ্লাইট।

সব মিলিয়ে গত সাত দিনে মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বেবিচক সূত্র। পরিস্থিতি স্বাভাবিককনটেইনারে আরোপ করা হচ্ছে ঝুঁকি সারচার্জ, বাড়ছে আমদানি-রপ্তানি ব্যয়

 না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে আরও পরিবর্তন আসতে পারে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment