লক্ষ্যহীন পথে অর্থনীতি

Posted on October 18, 2025   9.9K

স্বৈরাচারের বিদায়ের পর গঠিত অন্তর্বর্তী সরকার ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’ নিয়ে ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করে গত জুনে। প্রবৃদ্ধি সহায়তার রীতি ভেঙে সে সময় একে ঘোষণা করা হয়েছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাজেট। অথচ অর্থবছরের প্রথম দুই মাস কিছুটা কমলেও তৃতীয় মাস সেপ্টেম্বরেই বেড়েছে মূল্যস্ফীতি। সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশে, যা আগস্টে ছিল ৮ দশমিক ২৯। এ সময়ে টানা রপ্তানি আয় কমেছে ৪.৬১ শতাংশ। মূলধনি যন্ত্রপাতির আমদানি অনেক আগে থেকেই তলানিতে বিরাজ করছে। ফলে বাড়ছে বেকারত্ব ও দারিদ্র্যের বোঝা। দেশে বর্তমানে প্রায় ৩০ লাখ মানুষ নতুন করে বেকার হয়েছে। অন্তত ২৮% মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। এতে সামষ্টিক অর্থনীতি অনেকটা লক্ষ্যহীন পথেই এগিয়ে চলেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment