জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন হানিয়া আমির

Posted on October 18, 2025   8.5K

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ‘ইউএন উইমেন পাকিস্তান’-এর জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পেয়েছেন। এই দায়িত্বে তিনি দেশের নারীদের ক্ষমতায়ন, সমঅধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করবেন।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, হানিয়া তাঁর জনপ্রিয়তা ও প্রভাব ব্যবহার করে নারী ও কন্যাশিশুদের কণ্ঠ আরও শক্তিশালী করতে কাজ করবেন। পাশাপাশি তিনি লিঙ্গসমতা নিয়ে সচেতনতা তৈরিতে এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে অনুপ্রেরণা জোগাবেন।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে হানিয়া আমির বলেন, “ইউএন উইমেনের জাতীয় শুভেচ্ছাদূত হওয়া আমার জন্য শুধু সম্মানের নয়, এটি এমন নারীদের প্রতিনিধিত্বের সুযোগযাদের কণ্ঠস্বর অনেক সময় শোনা যায় না।”

সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনেও বাড়ছে এই অভিনেত্রীর জনপ্রিয়তা। যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে বিনোদন ও সামাজিক উদ্যোগে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’।

অন্যদিকে ভারতের আসন্ন পাঞ্জাবি চলচ্চিত্র ‘সর্দারজি থ্রি’-এর মাধ্যমে বড় পর্দায় তাঁর অভিষেকও নিয়ে এসেছে নতুন আলোচনার ঢেউ।

হানিয়াকে শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ প্রসঙ্গে ইউএন উইমেন পাকিস্তান-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জামশেদ এম. কাজি বলেন, “হানিয়ার নিষ্ঠা, সাহস ও জনগণের সঙ্গে যোগাযোগের ক্ষমতা দেশের নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment