ইতালি উপকূলে ৩২ অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার, রয়েছেন বাংলাদেশিও

Posted on April 06, 2026   10.4K

ইতালির উপকূলে থাকা দু’টি বণিক জাহাজ একটি নৌকা থেকে ৩২ জন অভিবাসপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করেছে। পাশাপাশি দুই অভিবাসনপ্রত্যাশীর মরদেহও উদ্ধার করেছে তারা। অভিবাসনপ্রত্যাশীদের বহন করা নৌকাটি লিবিয়া থেকে ছেড়ে এসেছিল। জীবিত উদ্ধার হওয়াদের বরাতে উদ্ধারকারী দাতব্য সংস্থাগুলো জানিয়েছে, অন্তত ৭১ জন অভিবাসনপ্রত্যাশী সাগরে নিখোঁজ হয়েছে। 

মেডিটেরিয়ান সেভিং হিউম্যানস এন্ড সি-ওয়াচ নামের দাতব্য সংস্থাটি জানিয়েছে, উদ্ধার হওয়াদের ইতালীয় কোস্ট গার্ডের একটি টহল নৌকায় স্থানান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে নিয়ে যাওয়া হয়।

এদিকে, মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট নিজেদের প্রতিবেদনে জানিয়েছে, শনিবার অভিবাসনপ্রত্যাশীদের নৌকাটি ডুবেছে লিবিয়া উপকূলে। নৌযানটিতে শতাধিক অভিবাসনপ্রত্যাশী  ছিল। এর মধ্যে অন্তত ৭০ জন নিখোঁজ রয়েছে। তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনসিএইচইর’র স্থানীয় প্রতিনিধিরা রবিবার জানিয়েছেন, জীবিত উদ্ধার হওয়াদের মধ্যে একজন শিশু রয়েছে। উভয় সংস্থা জানিয়েছে, বেঁচে যাওয়া ব্যক্তিরা তাদের জানিয়েছেন, লিবিয়ার তাজোরা বন্দর থেকে নৌকাটি ছেড়ে আসে এবং এতে শতাধিক মানুষ ছিলেন।

জীবিত উদ্ধার হওয়ারা জানিয়েছেন, আবহাওয়া ছিল খুবই বৈরি। ঢেউ খুবই উঁচু ছিল। নৌকাটি যাত্রা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই উল্টে যায়। তখনও এটি এখনও লিবিয়ার পানিতে ছিল।

ভূমধ্যসাগর পর্যবেক্ষণ করা জার্মান সংস্থা সি-ওয়াচ এই উদ্ধার অভিযান পরিচালনা করে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, শনিবার তাদের একটি বিমান ভূমধ্যসাগরে সমস্যায় থাকা একটি নৌকার খবর পায়। বিমান সেখানে পৌঁছালে একটি উল্টে যাওয়া কাঠের নৌকা খুঁজে পায়। ওই নৌকা ধরেছিল প্রায় ১৫ জন মানুষ। কয়েকজন মানুষ পানিতে ভাসতে ছিল এবং কিছু মরদেহও ছিল।

ইতালির কোস্ট গার্ডের মুখপাত্র রবের্তো দে’আরিগো বলেন, “লিবিয়া কোস্ট গার্ড এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছেন। তাদের একটি ইতালিয়ান এবং একটি লিবিয়ান বাণিজ্যিক জাহাজ সাহায্য করেছিল।”

জীবিত উদ্ধার হওয়াদের ইতালিয়ান জাহাজে স্থানান্তর করা হয়েছিল, যা রবিবার তাদের ইতালির দক্ষিণতম দ্বীপ ল্যাম্পদেসা বন্দরের কাছে নিয়ে যায়। দ্বীপটি হাজার হাজার শরণার্থী ও অভিবাসীর জন্য ইউরোপে যাওয়ার একটি প্রবেশদ্বারে পরিণত হয়েছে।

রবের্তো দে’আরিগো বলেন, “জীবিতরা পাকিস্তান, বাংলাদেশ ও মিসরের নাগরিক। জীবিতদের ইতালিয়ান কোস্ট গার্ডের জাহাজে স্থানান্তরিত করা হয়েছিল, যা তাদের বন্দরে নিয়ে যায়।”

ইউএনএইচআর’র মুখপাত্র ফিলিপ্পো বলেন, “অভিবাসনপ্রত্যাশীরা একটি হালকা নৌকায় এই যাত্রা করার চেষ্টা করেছিলেন, যা ভূমধ্যসাগর অতিক্রমের জন্য মোটেও উপযুক্ত ছিল না। জীবিত উদ্ধার হওয়ারা আমাদের জানিয়েছেন, ৭০ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন।”

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment