নারায়ণগঞ্জে বাবুর্চিকে কুপিয়ে হত্যা

Posted on January 13, 2026   5.2K

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব শত্রুতার জেরে রায়হান মিয়া (৪৫) নামে এক বাবুর্চিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। সোমবার (১২ জানুয়ারি) রাতে ফতুল্লার ইসদাইর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান মিয়া ফতুল্লার গলাচিপা এলাকার মৃত মেছের আলীর ছেলে।

নিহতের ছেলে সাব্বির জানান, তার মা মারা যাওয়ার পর থেকে তারা তিন ভাই ও বাবা ফতুল্লার তল্লা এলাকায় সিরাজ মিয়ার বাড়ির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তার বাবা রায়হান মিয়া পেশায় বাবুর্চি ছিলেন। কয়েকদিন আগে তুচ্ছ বিষয় নিয়ে মাদক ব্যবসায়ী রাজ্জাক ও তার লোকজনের সঙ্গে তার বাবার কথা-কাটাকাটি হয়।

তিনি আরও জানান, ওই সময় রাজ্জাকসহ তার লোকজন তার বাবাকে মারধর করে। বিষয়টি জানার পর তারা তিন ভাই রাজ্জাককে বাবার কাছ থেকে দূরে থাকতে বলেন। এর মধ্যেই রাতে বাবাকে একা পেয়ে রাজ্জাক ও তার সহযোগীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment