হবিগঞ্জে স্ত্রীকে হত্যা করে আদালতে আত্মসমর্পণ স্বামীর

Posted on November 05, 2025   11.8K

হবিগঞ্জের মাধবপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করে আদালতে গিয়ে হত্যার দায় স্বীকার করেছেন স্বামী রাজন মিয়া। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ নিহত নারীর মরদেহ উদ্ধার করে। এর আগে সকালে রাজন নিজেই আদালতে উপস্থিত হয়ে হত্যার ঘটনা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত নারী শাপলা আক্তার (২৫) সিলেটের দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা। স্বামী রাজন মিয়ার সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে মাধবপুর থানার করড়া গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, দাম্পত্য জীবনে পরকীয়া সন্দেহ ও পারিবারিক কলহ নিয়ে রাজন ও শাপলার মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সোমবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে রাজন মিয়া তার স্ত্রী শাপলা আক্তারকে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ পাশের একটি বালুর স্তুপে লুকিয়ে রাখেন।

পরদিন সকালে রাজন আদালতে গিয়ে হত্যার দায় স্বীকার করেন। আদালত তাৎক্ষণিকভাবে মাধবপুর থানা পুলিশকে ঘটনাস্থলে তদন্তের নির্দেশ দেন। পরে সন্ধ্যায় পুলিশ করড়া গ্রামে ওই বালুর স্তুপ থেকে শাপলার মরদেহ উদ্ধার করে এবং রাজনকে আটক করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ উল্ল্যা বলেন, “লাশ উদ্ধার করা হয়েছেময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment