Latest News

ইরানের ২০টিরও বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

Posted on March 04, 2026   10.1K

ইরানের ২০টিরও বেশি জাহাজে “হামলা চালিয়েছে বা সেগুলোকে সাগরের তলায় পাঠিয়েছে” বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অধীন ইউএস সেন্ট্রাল কমান্ডের এই হালনাগাদ তথ্যটি আসে অল্পক্ষণ পরই, যখন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন যে ভারত মহাসাগরে একটি মার্কিন সাবমেরিন টর্পেডো দিয়ে ইরানি একটি যুদ্ধজাহাজ ডুবিয়েছে।

শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানিয়েছে, ওই জাহাজের ৩২ জনকে উদ্ধার করা হয়েছে এবং এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন যে ‘আইরিস দেনা’ জাহাজে ৮০ জনের মরদেহ পাওয়া গেছে।

Share on

Tags

(2) Comments

Add Comment