যশোর-৪ আসনে পিতা–পুত্রের মনোনয়ন দাখিল

Posted on December 30, 2025   10.5K

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব এবং তার ছেলে ফারহান সাজিদ মনোনয়নপত্র দাখিল করেছেন। ফারহান সাজিদ বিএনপির বাঘারপাড়া উপজেলা কমিটির সদস্য।

সোমবার বিকালে বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ভুপালী সরকারের কাছে তারা পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন দাখিলের সময় টিএস আইয়ূবের সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু এবং বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান।

ফারহান সাজিদের সঙ্গে ছিলেন তার মা ও উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, জামদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এএফএম আসলাম হোসেন এবং উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক আবু হুরাইরা আশা।

এ আসনে বিএনপি ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব ছাড়াও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজীকে মনোনয়ন দিয়েছে। স্থানীয়দের মতে, শেষ পর্যন্ত কে দলীয় মনোনয়ন ধরে রাখতে পারবেন, অথবা যদি কেউই মনোনয়ন না পানসে ক্ষেত্রে ফারহান সাজিদকে প্রার্থী করার প্রস্তুতি হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে

এ ছাড়া যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুও এ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন। ফলে যশোর-৪ আসনে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে স্থানীয়দের মধ্যে এখনও অনিশ্চয়তা রয়েছে।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment