ইমরান কমেডি ছবি দিয়ে ফিরছেন বলিউডে

Posted on April 30, 2024   7.1K

দীর্ঘদিনের বিরতির পর এবার কমেডি সিনেমা দিয়ে ফিরছেন আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খান। গত বছর সিনেমায় ফেরার সম্ভাবনার ইঙ্গিত দেওয়ার আট মাস পর অবশেষে কামব্যাক প্রোজেক্ট হাতে পেয়েছেন ইমরান। তিনি আমির খান প্রোডাকশনস প্রযোজিত কমেডি সিনেমা ‘হ্যাপি প্যাটেল’র মূল চরিত্রে অভিনয় করবেন। ইতিমধ্যেই গোয়ায় শুটিং শুরু হয়ে গিয়েছে।


‘হ্যাপি প্যাটেল’ দিয়ে পরিচালনায় অভিষেক করতে চলেছেন বীর দাস। আমির খানের প্রযোজনায় ‘দিল্লি বেলি’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন ইমরান ও বীর। ডিজনি প্লাস হটস্টারের একটি স্পাই সিরিজ দিয়ে ইমরানের প্রত্যাবর্তন হওয়ার কথা ছিল। তবে গত বছর হটস্টার জিও অধিগ্রহণ করার পরে প্রকল্পটি বাতিল করা হয়।


ব্যক্তিগত জীবনে কঠিন সময় কাটাতে হয়েছে ইমরানকে। ওজন বেড়ে যাওয়ায় ট্রোলের শিকার হতে হয়েছিল। এমনকী অর্থকষ্টে ভুগছেন বলেও একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। তিনি নিজেও জানান, বড় ফ্ল্যাট, দামি গাড়ি বিক্রি করে এখন থাকেন এক রুমের ফ্ল্যাটে। স্ত্রী অবন্তিকার সঙ্গেও ডিভোর্সের মামলা চলছে বহু বছর ধরে। সব মিলিয়ে ক্যারিয়ারে সুসময় ফিরুক ইমরানের, এমনটাই চান ভক্তরা।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment