রংপুর রাইডার্স নিয়ে আশাবাদী আর্থার

Posted on December 23, 2025   9.9K

সকালে ঢাকায় পৌঁছেই দলের সঙ্গে যোগ দেন মিকি আর্থার। রংপুর রাইডার্সের হেড কোচ বিশ্বখ্যাত আর্থার। তার কোচিংয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গ্লোবাল টি-২০ সুপার লিগের গত দুই আসরে টানা ফাইনাল খেলেছে রংপুর। ২০২৪ সালে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় এবং দ্বিতীয় আসরে রানার্সআপ হয়। গত দুই আসরের মতো আর্থার এবারও রংপুরের হেড কোচ। তার সহকারীর দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আশরাফুল। ২০১৭ সালের বিপিএল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবার অনুশীলন শুরু করেছে রবিবার। গতকাল একটি অনুশীলন ম্যাচ খেলেছে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। ম্যাচটি যদিও হেরেছে ৫ উইকেটে। তার পরও ২৬ ডিসেম্বর শুরু বিপিএলের আগে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিল। ম্যাচে খেলেননি লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদদের মতো তারকা ক্রিকেটারখেলেননি বিদেশি ছয় ক্রিকেটারের কেউস্থানীয় ক্রিকেটারদের নিয়েই খেলেছে নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি, তানজিদ তামিম, আকবর আলিদের বিপক্ষে। টুর্নামেন্ট শুরুর আগে এমন একটি প্রস্তুতি ম্যাচের জন্য টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানান, ‘অনুশীলন ম্যাচের আয়োজন করে টিম ম্যানেজমেন্টে খুব ভালো করেছে।’

BP 201বিপিএল শুরু ২৬ ডিসেম্বর। রংপুর রাইডার্সের প্রথম ম্যাচ ২৯ ডিসেম্বর, প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস। মূল মঞ্চে নামার আগে একটা প্রস্তুতি ম্যাচ খেলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। দেশি ও বিদেশি একাধিক তারকা ক্রিকেটার রেখে প্রথম ব্যাটিংয়ে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান করে রংপুর। সর্বোচ্চ ৫৮ রান করেন ওপেনার ইফতেখার ইফতি। ৪৫ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৮ রানে ইনিংসটি খেলেন ইফতি। তিন নম্বরে ব্যাটিং করে তাওহিদ হৃদয় ২৬ রান করেন ১৯ বলে ৩ চারে। ফজলে রব্বি ১২, অধিনায়ক সোহান ১৩, মৃত্যুঞ্জয় চৌধুরী ২১ রান করেন। রাজশাহীর পক্ষে ২টি করে উইকেট নেন রিপন মণ্ডলআবদুল গাফ্ফারজিততে রাজশাহীর টার্গেট ১৩৭ রানদুই ওপেনার তানজিদ আলমজিশান আলম ৪.৪ ওভারে ৪৪ রানের ভিত দেন উদ্বোধনী জুটিতেজিশান ১৩ রান করেনবলেচার ও ১ ছক্কায়তানজিদঅধিনায়ক নাজমুল শান্তবল পর বিচ্ছিন্ন হনতানজিদ ৩১ রান করেন ২২ বলেঅধিনায়ক নাজমুল ৩৪ রানের ম্যাচসেরা ইনিংসটি খেলেন ৩২ বলেচার ও ১ ছক্কায়শেষ দিকে আকবর আলি ২১ বলে ২৫ রানের আগ্রাসী ইনিংস খেললেবল হাতে রেখেউইকেটের সহজ জয় তুলে নেয় রাজশাহী ওয়ারিয়র্স

দলে লিটন দাস, নুরুল হাসান সোহান, তাওহিদ হৃদয়, রাকিবুল হাসান, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, অ্যালিস ইসলাম, মাহমুদুল্লাহ রিয়াদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম হাসানদের পাশাপাশি বিদেশি কোটায় রয়েছেন ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, কাইলি মায়ার্স, ডেভিড মালান ও আকিফ জাভেদদের মতো প্রমাণিত ক্রিকেটার। দেশি ও বিদেশি ক্রিকেটারদের নিয়ে রংপুরকে ব্যালান্সড বলেন হেড কোচ আর্থার, ‘দেশি ও বিদেশি ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দল গঠন করা হয়েছে। ব্যাটিং, বোলিংয়ের প্রত্যেকটি বিভাগেই যোগ্য ক্রিকেটারদের দলভুক্ত করা হয়েছে।’ ২০১৭ সালের চ্যাম্পিয়ন রংপুর বিপিএলের গত আসরে এলিমিনেটর পর্ব খেলেছে। ফাইনালে উঠতে ব্যর্থ হয় খুলনার বিপক্ষে হেরে। এবার দলটি ফাইনাল খেলতে মরিয়া। দেশি ও বিদেশি তারকা ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দল গড়েছে রংপুর রাইডার্স।   

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment