ফরিদপুরে বাস-পিকআপভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪

Posted on April 16, 2024   7.2K

ফরিদপুরে বাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।


মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুরের দিকনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে আলফাডাঙ্গা এ.জেড. পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফরিদের ফ্যামিলির সদস্য মা, বড় মেয়ে, ভাই মিলন, মিলনের স্ত্রী ও ছেলে মেয়েসহ মোট ৬ জন রয়েছে। বাকিদের পরিচয় জানা যায়নি।


ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, এ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ১৪ জন নিহত হয়েছেন। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। 

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment