জ্বালানির দাম বৃদ্ধিতে জরুরি ব্যবস্থায় যাচ্ছে কোরিয়া
Posted on March 31, 2026 8.9K
মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় আগামী মাস থেকে জরুরি ব্যবস্থাপনা মোডে চলাচল করবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বৃহত্তম পতাকাবাহী বিমান সংস্থা কোরিয়ান এয়ার।
মঙ্গলবার (৩১ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সকে এয়ালাইন্সটির একটি সূত্র জানিয়েছে, তেলের উচ্চমূল্য অব্যাহত থাকে, তবে জ্বালানি ব্যয় ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা মোকাবিলায় সংস্থাটি 'অভ্যন্তরীণ ব্যয় কমানোর পদক্ষেপ' গ্রহণ করবে, যাতে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা যায়।
সূত্রটি জানিয়েছে, এয়ারলাইন্সটি তেলের দামের স্তরের ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে প্রতিক্রিয়া ব্যবস্থা বাস্তবায়ন করার এবং ক্রমবর্ধমান জ্বালানি খরচ মোকাবেলায় কোম্পানি ব্যয় দক্ষতা বাড়ানোর পরিকল্পনা করছে।
এদিকে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ক্রমবর্ধমান জ্বালানি খরচের কারণে চলতি মাসে দেশটির আরেকটি বিমান সংস্থা টি'ওয়ে এবং এশিয়ানা এয়ারলাইন্স জরুরি ব্যবস্থাপনা মোডে প্রবেশ করেছে, যা দক্ষিণ কোরিয়ার বিমান চলাচল শিল্পের ওপর ব্যাপক চাপকে তুলে ধরে।
কোরিয়ান এয়ার জানিয়েছে, তারা আশা করছে এপ্রিল মাসে জ্বালানি খরচ প্রতি গ্যালনে প্রায় ৪৫০ মার্কিন সেন্টে পৌঁছাবে, যা তাদের ব্যবসায়িক পরিকল্পনায় উল্লিখিত প্রতি গ্যালন ২২০ মার্কিন সেন্টের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি এবং এটি তাদের মাসিক খরচ বৃদ্ধি পেয়েছে।
কোরিয়ান এয়ারের ওয়েবসাইট অনুসারে, এপ্রিল মাসে দক্ষিণ কোরিয়া থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটগুলোর জন্য জ্বালানি সারচার্জও বাড়তে চলেছে। ইনচিয়ন থেকে নিউইয়র্ক এবং ইনচিয়ন থেকে শিকাগো রুটের ভাড়া ২০০ শতাংশ এর বেশি বাড়বে, অন্যদিকে ইনচিয়ন থেকে লন্ডন এবং ইনচিয়ন থেকে প্যারিস রুটের সারচার্জ প্রায় ২৫০ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে।
